ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

টেকনো মোবাইলের অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী মেহজাবিন

ads

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইলের অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। টেকনো মোবাইলের ব্র্যান্ড ও প্রোডাক্ট কমিউনিকেশনের উদ্যোগে সম্প্রতি তিনি চুক্তিবদ্ধও হয়েছেন।টেকনোর অ্যাম্বাসেডর হওয়া বিষয়ে মেহজাবিন জানান, ব্র্যান্ড হিসেবে টেকনো মোবাইল বাংলাদেশে নতুন নতুন ইনোভেশন এবং তা ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করে। এ কারণেই টেকনোর সঙ্গে পথচলা শুরু করেছি।


মেহজাবিন আরো জানান, ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এবং ব্যবহারকারীদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণে কাজ করছে টেকনো। শিগগিরই বাংলাদেশের বাজারে টেকনো মোবাইল তাদের ব্র্যান্ডের নতুন ক্যামন ১৬ প্রিমিয়ার আনতে চলেছে। নিঃসন্দেহে এটি এই বছরের সবচেয়ে গ্ল্যামারাস ফোন হবে। আমি নিশ্চিত, স্মার্টফোনটি সবার পছন্দ হবে।’


মেহজাবিন চৌধুরীকে শিগগিরই দেশের বাজারে আসতে যাওয়া টেকনো ক্যামন সিরিজের স্মার্টফোনের মার্কেটিং ক্যাম্পেইনেও দেখা যাবে। আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে আরো অনেক চমক নিয়ে আসবে টেকনো মোবাইল।

ads
ads
ads

Our Facebook Page